× Banner
সর্বশেষ
তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ

কালীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ॥ আহত ৫

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহ কালীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটের্ছে। এতে ওয়ার্ড যুবলীগের সম্পাদক আমির আলীসহ ৫ জন আহত হয়েছে। আহতদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের সরকারী এমইউ কলেজের পেছন গেটের সন্মুখে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকালে কলেজে গেটের সন্মখে একটি সরকারী খাস জমিতে স্থানীয় এলাকাবাসীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইন বোর্ড স্থাপন করেন। কিন্তু এ নিয়ে পৌর ২নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আমির হোসেন ও কালীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঔক্য পরিষদের সাধারন সম্পাদক প্রশাান্ত কুমার খাঁ ওই খাস জমিটি নিজ নিজ ব্যাক্তিগত ভাবে আয়ত্বে রাখতে পাঠাগারের বিরোধিতা করেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডতায় এক পর্ষায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে যুবলীগ নেতা এম ইউ কলেজের কর্মচারী কলেজ পাড়ার আমির হোসেন (৩০), তার ভাই অহিদুল (৩২) ও কদম আলী (২২) এবং পাঠাগারের সদস্য বাকুলিয়া গ্রামের শরিফুল ইসলাম (৩০) ও রুবেল হোসেন (২৮) সহ ৫/৬ জন যুবক জখম হয়। আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনজার্জ ইউনুচ আলী জানান জানান, সংঘর্ষের খবর শুনে এসআই জাহিদ ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে দুই পক্ষের মধ্যে কিল ঘুসির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। কিন্তু সেখানে কাউকেই পাননি বা থানাতে এখনো কেউ কেন অভিযোগ দেয়নি।

এদিকে জাতীর জনক বঙ্গবন্ধুর নামে পাঠাগার স্থাপনের জমি সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ওই জমিতে বঙ্গবন্ধু পাঠাগারই স্থাপন করা হবে। কারো ব্যাক্তিগত ভাবে জায়গাটি হওয়া উচিত না।


এ ক্যটাগরির আরো খবর..