× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

কালীগঞ্জে পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৫ আগস্ট’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ রফিকুল ইসলাম (৪৫) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার ভোরে শহরের ফয়লা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানার এএসআই তৌহিদুর রহমান। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ফয়লা গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে।

থানা পুলিশ জানায়, রফিকুল ইসলাম একটি জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিল। শুক্রবার ভোরে গোপন সংবাদ পেয়ে থানার এএসআই তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ফয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রফিকুল একটি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..