× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কালীগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬ আগস্ট’২০১৬: “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান,দেশি ফল বেশি খান” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

আজ শনিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী সোমাবার পর্যন্ত। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে শহরের জেলা পরিষদ ডাক বাংলা চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, নার্সারী মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম।

সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, ইলিয়াস রহমান মিঠু, একরামুল হক সংগ্রাম, কৃষকলীগ নেতা আমিনুর রহমান তপু, আশরাফুজ্জামান স্টিল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম।

মেলা উপলক্ষ্যে আমন্ত্রিত অতিথি ও সুধীবৃন্দদের মধ্যে বিভিন্ন প্রকারের ফলের চারা গাছ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..