জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ রুখবে বাংলাদেশ মধুখালীতে ১৪ দলের প্রতিবাদ সমাবেশ

মধুখালী প্রতিনিধি ঃ শান্তি চাই- শঙ্কামুক্ত  জীবন চাই” “সন্ত্রাস নয়,  গত বুধবার বিকেলে  জঙ্গীবাদ  ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মধুখালীতে ১৪ দলের উদ্যেগে সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ মধুখালী উপজেলা শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক  আহসান হাবিব পিকু এর সঞ্চালনায় উপজেলা আধুনিক মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির  বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের জাতীয়  সংসদ সদস্য জননেতা  মো. আব্দুর রহমান। সমাবেশে বক্তব্য  রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মধুখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, ওর্য়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, উপজেলা সিপিবি সভাপতি হাজী আঃ মালেক সিকদার, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.খুরশীদ আলম, জাতীয় পাটি উপজেলা শাখার সভাপতি মো. আলী আহম্মদ সহ প্রমুখ।  সমাবেশ পরবর্তি  ঢাকা-খুলানা মহাসড়কের রেলগেট এলাকায় ১ কিলোমিটার ব্যাপি  মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।