× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

দিনাজপুরে আত্রাই নদীর ভাঙনে হুমকির মুখে বসতবাড়ি ও ফসলি জমি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
নদীর ভাঙনে হুমকির মুখে বসতবাড়ি

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: উজান থেকে নেমে আসা পানিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবারও নদী ভাঙনের আশঙ্কা করছেন তিন গ্রামবাসী।

নদীর পারের এলাকাবাসীর অভিযোগ, আত্রাই নদী থেকে মেশিনের সাহায্যে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ হারাচ্ছে। এতে বিপর্যয় ঘটছে পরিবেশের। জীব-বৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। গত বছরে অনেক ফসলি জমি এই নদীর ভাঙনে বিলিন হয়ে যায়।

উপজেলার শতগ্রাম ইউনিয়ের এলাকা বাসী দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান, বলদিয়াপাড়া ও কাশিমনগর এ তিন গ্রামের মানুষ মনে করছেন, আত্রাই নদী থেকে বালু উত্তোলন বন্ধসহ নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা না হলে কয়েকশ আবাদি জমি নদী গর্ভে চলে যাবে।

রোববার সরজমিনে গিয়ে দেখা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউপির পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শতগ্রাম ইউপির গড়ফতু, বলদিয়াপাড়া ও কাশিমনগর গ্রামের ফসলি জমি ও বসতভিটা ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। সেই সাথে আবাদি জমি আত্রাই নদী গর্ভে বিলীনের শঙ্কায় রয়েছেন তারা।

নদী থেকে বালু উত্তোলন বন্ধসহ নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা সংশ্লিষ্ঠ কতৃপক্ষ গ্রহণ করার দাবি জানান এলাকা বাসী।


এ ক্যটাগরির আরো খবর..