× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে ট্রাক চাপায় ভূমি অফিসের অফিস সহকারী নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
ভূমি অফিসের অফিস সহকারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতসোমবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক রেজা (৪৫) মহেশপুর ভূমি অফিসের অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন।  এ ঘটনায় আহত হয়েছেন একই অফিসের নায়েব নুরুজ্জামান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও তার সহকর্মী নুরুজ্জামান। পথিমধ্যে পাতিবিলা বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্থার উপর রাখা বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় মোটরসাইকেলটি। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো-ট ২৪-০৪৩৬ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হন।
এসময় স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল চালক নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে যশোরে জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..