কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার

কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার

ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামদিয়া গ্রামে কালভার্ট ভরাট করে দেওয়ার অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

১৩ জুলাই সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় প্রবল বর্ষণের কারণে ওই এলাকায় হাঁটুপানি জমে থাকায় কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না।

একই সঙ্গে সাধারণ পথচারী, কবরস্থানে আগত মানুষ এবং মসজিদের মুসল্লিরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী মধুখালী বালিয়াকান্দী ও মধুখালী কোড়কদী সংযোগ সড়কে আগে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল।

পরে সেটি অপসারণ করে বালু দিয়ে ভরাট করে দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে বর্ষার পানি সড়ক ও আশপাশের এলাকায় জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রামদিয়া গ্রামের নোয়াবাড়ি, ঘোষকান্দী মৌজার বাসিন্দা মোহাম্মাদ আবুল হাসেম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি ভরাট করা কালভার্ট পুনরুদ্ধার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকাবাসীর দাবি,দ্রুত কালভার্টটি পুনরুদ্ধার করা না হলে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাবে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।