কালকিনিতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে মো. বেলায়েত হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পূর্ব এনায়েতনগর এলাকার একটি জমি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।  বেলায়েত মহোরদ্দিরচর গ্রামের সবিউল্লাহ হাওলাদারে ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গাছ ব্যবসায়ী বেলায়েত হোসেন কাজ শেষে শুক্রবার সন্ধায় সমিতিরহাট বাজার থেকে বৃষ্টি মধ্যে বাড়ি ফিরছিলেন।  এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার ভোরে ব্যবসায়ী বেলায়েতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. হারুন অর রশিদ বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য আবেদন করা হয়েছে।  তাই বেলায়েতের মৃরদেহ হস্তাস্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।