× Banner
সর্বশেষ
কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে

সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী অধিকার আন্দোলনের লিফলেট বিতরণ

admin
হালনাগাদ: শনিবার, ১২ মে, ২০১৮

বিশেষ প্রতিনিধিঃ সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে যাত্রী ও চালকদের সচেতন করা, রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধকরণ, পথচারীদের ফুটপাথ ধরে হাটা, ফুটপাথে মোটরসাইকেল চালানো বন্ধকরণ ও গণপরিবহনব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনমত গঠনে রাজধানীতে জনসচেতনতা কর্মসূচি পালন করেছে যাত্রী অধিকার আন্দোলন।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এ কর্মসূচি পালিত হয়। এসময় তারা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে না দিয়ে যাত্রীদের  ফুটওভার ব্রিজ ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন। সংগঠনের আহ্বায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদের সমন্বয়ে কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
কর্মসূচির বিষয়ে জানতে চাইলে যাত্রী অধিকার আন্দোলনের মুখপাত্র মাহমুদুল হাসান শাকুরী বলেন, প্রতিদিন সড়কে দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এবং অঙ্গ হারচ্ছে। এখন নিজেদের জীবন রক্ষায় আমাদেন নিজেদেরই সচেতন হতে হবে। রেষিরেষি থেকে পরিবহন চালকদের ফেরাতেও হবে আমাদেরই। তাই মানুষকে সচেতন করতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।
তিনি বলেন, যাত্রী অধিকার আন্দোলন জনসচেতনতার এ কর্মসূচি প্রতি মাসে পালন করবে। আমরা চাই নগরবাসী নিজেদের থেকে সচেতন হোক। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।
তিনি আরো বলেন, রাজধানীতে চলমান সিটিং সার্ভিসের নামে পরিবহন নৈরাজ্য বন্ধে জনমত তৈরি করতে এ কর্মসূচি ভালো অবদান রাখবে বলে আমরা আশা করছি। শিগগিরই গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে আমরা রাজধানীবাসীকে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলবো।
জনসচেতনতা কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতা রাকিব হাওলাদার, এস. এম. সজীব, সোহেল তাজ এবং মনিরুল ইসলামসহ বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..