ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ৪ টায় কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর- ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ ।
কালকিনি উপজেলার পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে ১৯৯ টি স্কুলের মধ্যে ১৬টি চ্যাম্পিয়ান দল নকআউট পদ্ধতিতে ৪টি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় হাকিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ১ -০ গোলে পরাজিত করে উত্তর রমজানপুর আলহাজ্ব তৈয়ব আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় বালক দল, চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এছাড়া ডাসার সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ৩-১ গোলে পরাজিত করে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ান হয়। উক্ত খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মধ্য্য পুরুস্কার বিতরন করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ ,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কায়েছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেনসহ আরও অনেকে।


