× Banner
সর্বশেষ
বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ

কালকিনিতে পানি উন্নয়ন বোর্ড কর্মচারী মিথ্যা মামলা দিয়ে চাচাত ভাই কে হয়রানীর অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

মো. আমির সোহেল (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়নের ক্রোবিরচর গ্রামের মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী, মো. কবির হোসেন হাওলাদার হয়রানীমুলক মিথ্যা ৭ধারা মামলা দিয়া হয়রানী করছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগি তার চাচাত ভাই মো. শহিদুল ইসলাম হাওলাদার। গত শুক্রবার এ অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে জমি সংক্রাšত বিরোধের মামলা মাদারীপুর আদালতে চললেও কবির হাওলাদার তার দলবল নিয়ে শহিদুল ইসলাম এর ঘর বাড়ীর ভাংতে গেলে স্ত্রী হেলেনুর বেগম বাধা দিলে প্রথমে তাকে মারধর করে পরে শহিদুল ইসলাম ঘর থেকে বের হলে তারা তাকেও মারধর করে। এতে আহত হয়ে গত ২১নভেম্বর ২০১৫ইং শহিদুল ইসলাম বাদী হয়ে কালকিনি থানায় কবির হোসেনকে প্রধান করে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

শহিদুল ইসলাম এর মামলা ঠেকাতে গত ৩ জানুয়ারী ২০১৬ইং মাদারীপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী, ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে একটি হয়রানীমুলক ৭ধারা মামলা দায়ের করেন। অভিযোগকারী শহিদুল ইসলাম বলেন, আমার ২ছেলে ৩ মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছি বড় ছেলে মালয়শিয়া থাকে। আর ছোট ছেলে ঢাকায় ইলেকট্রিকের কাজ শেখে। বাড়ীতে আমি ও আমার স্ত্রী থাকি।

কবির হোসেন আমার জমি দখল করার জন্য প্রতি নিয়ত আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। এখন আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এব্যপারে কবির হোসেন হাওলাদারের সাথে  যোগাযোগ করলে বলেন, আমার ভবিষ্যত নিরাপত্তার জন্য আমি একটা ৭ ধারা মামলা করে রেখেছি।


এ ক্যটাগরির আরো খবর..