× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

কালকিনিতে আন্তর্জাতিক মানবাধিকর দিবস উদযাপন

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

মো. আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ ওয়ার্ড ভিশন খুলনা অঞ্চলের চাইল্ড সেফটিনেট প্রজেক্ট এর সার্বিক পরিচালনায় কালকিনিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে সরকারী বেসরকরী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, পৌর মেয়র এনায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা, মাদারীপুর সরকারী নাজিউদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যার ও সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন দেশ ওয়ার্ড ভিশন খুলনা অঞ্চলের চাইল্ড সেফটিনেট প্রজেক্ট এর উপজেলা সুপার ভাইজার সৈয়দা লুবনা(সম্পা)।


এ ক্যটাগরির আরো খবর..