× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নিউজ ডেক্স

কামারখালীতে“মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
কামারখালীতে“মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধাগন, ইউ.পি. সদস্য গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কামারখালীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার কামারখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে কামারখালী ইউনিয়ন পরিষদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়া।

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান , কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাহাদত হোসেন সাবু, সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মোল্যা, বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইকরাম হোসেন তপন, বীরমুক্তিযোদ্ধা মোঃ জালাল হোসেন প্রমুখ। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার পরমানন্দ বিশ্বাস সহ আরো মুক্তিযোদ্ধাগন, ইউ.পি. সচিব মোঃ ইকবাল হোসেন, ইউ.পি. সদস্যগন, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশবৃন্দ প্রমুখ।

পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকলের উদ্দেশ্যে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান অনুষ্ঠানে গুরুত্বপূর্ন কথাবাত্রা বলে সকলের সু-স্বাস্থ্য এবং জীবনের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..