কামারখালীতে মাদকের ছড়াছড়ি যুব সমাজ ধ্বংশের মূখে

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন কামারখালীতে মাদকের ছড়াছড়ি। প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে আমদানী হয় মাদকের চালান। আর এই মাদকের চালান রিসিভ করে কিছু ব্যবসায়ীরা মাদক বিক্রেতার হাতে পৌছে দিচ্ছে। আর এই মাদকের নেশায় যুব সমাজ ধ্বংশের মুখে ধাবিত হচ্ছে।

কামারখালীতে মাদক আসে- কোমরপুর, সালামাতপুর, দয়ারামপুর এবং পুরাতন ফেরিঘাট হয়ে প্রবেশ করে। তা আবার বিক্রির জন্য সন্ধ্যার পর নারী পুরুষ তৎপর হয়ে ওঠে। মাদকের আস্তানা বিভিন্ন চায়ের দোকান। পুরাতন ব্যাংক গলি, মছলন্দপুর বিশ্বাস পাড়া, মোল্যা পাড়া , নলো পাড়া, এবং বাজারের বিভিন্ন গলির চিপায় এবং নদীর চড়ে। আর এই মাদকে আসক্ত বেকার যুব সমাজ। যা দিনদিন ধ্বংশের দিকে অগ্রসর হচ্ছে।

তাই এদের প্রতিহত না করলে এলাকায় চুরি, ডাকাতি, খুব খারাবি দিনদিন বেড়ে যাবে। এই মাদকের অর্থদাতাদের সনাক্ত করে কঠোর হস্তে দমন করতে হবে। মাদকের কড়াল গ্রাস থেকে পরিত্রান পাওয়ার জন্য একমাত্র উপায় যৌথভাবে আইন শৃংখলা মিটিং এবং প্রশাসনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং মাদক ক্রেতা বিক্রেতা এবং নেশাখোরদের নামের তালিকা প্রকাশ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।