কামারখালীতে ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মধুখালী প্রতিনিধিঃ সোমবার ৪-০১-২০১৬ইং তারিখ বেলা ১২.০০টার সময় কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূর-ই-আলম (মিঠু) র সভাপতিত্বে মধুখালী উপজেলা কামারখালী সোনালী ব্যাংক গলিতে সৈয়দ আমির আলী শপিংমলের সামনে ৭ পাউন্ড কেক কেটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুজ্জামান চৌধুরী (হিরক), সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর আহম্মেদ (ইমন) সহ নেতাকর্মীরা ছাত্রলীগের ৬৮ তম জন্মবার্ষিকী পালন করেন। অনুষ্ঠান শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোঃ মশিউর রহমান এবং গীতা পাঠ করেন শ্রী অচিন্ত বাবু উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ফরিদপুর জেলার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ বছিরুজ্জামান মৃধা (লাভলু) সহ মোঃ হাবিবুর রহমান হাবলু, মধুখালী উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহারুল হক সুরুজ, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (ডাবলু), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সামাদ মিয়া সহ আড়পাড়া কামারখালী সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ আসাদুজ্জামান পান্না, মোঃ জাহাঙ্গীর আলম (বাবলু), মোঃ তৌহিদুল ইসলাম, শ্রী রতন কুমার সাহা প্রমুখ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।