× Banner
সর্বশেষ
বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

মধুখালী প্রতিনিধি

কামারখালী ইউনিয়নে দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Dutta
হালনাগাদ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
kamarkhali

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কামারখালী বাজার সার্বজনীন রাধা গোবিন্দ্র নাট মন্দিরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে মধুখালী থানার এস.আই. ও কামারখালী ইউনিয়নের বিট পুলিশিং অফিসার সান্টু দেব এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ও শান্তিপূর্নভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয় সেই লক্ষে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, ইউপি সদস্য আবুল কালাম আজাদ ,মুন্সী আসাদুজ্জামান , আশরাফ হোসেন মোল্যা , আকরাম হোসেন কামারখালী ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি শিশির কুমার চৌধুরী, সাধারন সম্পাদক স্বপন কুমার মিত্র, বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার সহ দুলাল কুমার মিত্র, নব কুমার দত্ত সহ আরো পুজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এ সময় কামারখালী ইউনিয়নের ইউ.পি. সদস্য আসমা বেগম সহ সকল পূজামন্ডপের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আইন শৃংখলা কমিটির সভাপতি সান্টু দেব বলেন সকল পূজা মন্দিরে আইনশৃংখলা বাহিনীর সার্বক্ষনিক পূজা শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকার কঠোর নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হবে। তাছাড়া পূজা মন্দিরে কোন প্রকার সন্ত্রাস, ইভটিজিং সহ কোন প্রকার অন্যায় এর প্রশয় দেওয়া হবে না ।

আর পূজার নিদিষ্ঠ দিনে প্রতিমা বিসর্জন এর দাবী রেখে এবং সবার জীবনের মঙ্গল ও পূজা পালনে সার্থক ও সফল হওয়ার আহবান রেখে মধুখালী থানা পুলিশের সহযোগীতার মোবাইল নাম্বার সহ পোস্টার সকল মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকের মাঝে বিতরন করে আইন শৃংখলা মিটিং শেষ করেন। আইন শৃংখলা মিটিং- সঞ্চালনায় ছিলেন কামারখালী ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক স্বপন কুমার মিত্র ও সার্বিক সহযোগীতায় ছিলেন অভিজিৎ পোদ্দার বাপ্পা সহ হিন্দু সম্প্রদায়র যুব সমাজ বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..