× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

কাজের মান অসন্তোষ, উন্নত সেবা দেওয়ার নির্দেশ।

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃসম্প্রতি বিভিন্ন দৈনিক পত্রিকায় আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৩জন শিশু হাসপাতালে ভর্তি ও ঔষধ সংকটের কারনে চিকিৎসাসেবা ব্যাহত শিরোনামে সংবাদ প্রকাশ হলে বরিশাল সির্ভিল সার্জনের হাসপাতাল পরিদর্শন।

গতকাল বুধবার দুপুরে হঠাৎ বরিশাল সির্ভিল সার্জন ডা.এএফএম শফিউদ্দিন আগৈলঝাড়া উপজেলার ৫০শয্যা হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় ফুল্লশ্রী গ্রামের রতন খলিফার স্ত্রী শারমিন বেগমকে হাসপাতালে উন্নত মানের এক্স-রে মেশিন থাকার পরেও ডা.আবদুল আল মামুন ওই রোগীকে বাহির থেকে এক্স-রে করে আনার পর বিষয়টি সির্ভিল সার্জন ডা.এএফএম শফিউদ্দিনের কাছে ধরা পরে।

এ কারনে ডা.আবদুল আল মামুনকে তিরস্কার করে তাকে কারন দর্শানোরে কথা বলেন। এসময় তিনি হাসাপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন এবং হাসপাতাল কমপ্লেক্সে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের ঢুকতে না দেয়ার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শন কালে হাসপাতালের বিভিন্ন সেকশন ঘুরে দেখে অসন্তোষ প্রকাশ করেন। সিভিল সার্জন হাসপাতাল পরিচালনায় সবধরনের অনিয়ম দূর করে রোগীদের উন্নত সেবা দেওয়ার নির্দেম প্রদান করেন সংশ্লিষ্ঠদের।


এ ক্যটাগরির আরো খবর..