× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

করোনার টিকা সাড়ে তিন কোটি নিবন্ধন, পেয়েছে দুই কোটি লোক -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Health-Minister-Jahid.jpg

করোনা ভাইরাসের টিকা এ পর্যন্ত সাড়ে তিন কোটি নিবন্ধন হয়েছে। তার মধ্যে দুই কোটি লোকের বেশি টিকা পেয়েছেন। এমনও দিন গেছে যে ২০ লাখ লোক নিবন্ধন করেছেন। টিকা তো ততটুকু দিতে পারবো যতটুকু হাতে আছে। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সবাইকে করোনা ভাইরাসের টিকা কার্যক্রমের আওতায় আনতে ‘গণটিকা’ কার্যক্রম আর নেওয়া হবে না। যে পরিমাণ টিকা পাবো সে পরিমাণ লোককে টিকা দেব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে গণটিকা কার্যক্রম শুরু করছি না। কারণ সে পরিমাণ টিকা হাতে নেই। আর ‘গণ’ কথাটা আগামীতে ব্যবহার করবো না। হয়তো অধিদপ্তর থেকে করেছে। আমাদের হাতে যখন যা টিকা আসবে আমরা ততোগুলো লোককে দেব। লম্বা লম্বা লাইন করে দেবো না। অনেকে বলেছে যে মর্ডানার টিকা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে মর্ডানার টিকা দেই। টিকা কিন্তু সবই কার্যকর তা যে দেশেরই হোক আমেরিকা, ভারত, যুক্তরাজ্য, চীন বা অন্য দেশ। সেজন্য হুড়োহুড়ি করে যাওয়ার দরকার নেই।

এখন আমরা সেদিকেও নজর দেব যতটুকু আছে সে অনুযায়ী যেন নিবন্ধন হয়। মানুষ যাতে ভুল না বোঝে যে নিবন্ধন করলাম, পেলাম না। সব কাজই একটা সিস্টেমে আসতে সময় লাগে। আমরা গ্রামে নিয়ে গেলাম, গ্রামে সংক্রমিত হচ্ছে এবং মারা যাচ্ছে। গ্রামে মুরব্বি লোকেরা থাকে, তাদেরকে আগে সুরক্ষা দেওয়া উচিত। টিকা আসলে আমরা গ্রামের দিকে মনোযোগ দেব। শহরে দুই কোটির মতো হয়ে গেছে।

১৮ বছরের ঊর্ধ্বে নিবন্ধনের সুযোগ এবং এনআইডি না থাকায় নিবন্ধন করতে পারছে না- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা বলেছি টিকা প্রাপ্তি সাপেক্ষে নিবন্ধনের সুযোগ দেব। টিকা হাতে নাই আর বড় বড় কর্মসূচি নেব, সেটা আগামীতে হবে না।


এ ক্যটাগরির আরো খবর..