× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

করোনার ঝুঁকিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
করোনার ঝুঁকিতে রাজারহাট

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার অগ্রভাগে  রাজারহাট উপজেলার অবস্থান। রাজারহাট উপজেলা হতে লালমনিরহাট জেলার সদরের দুরত্ব মাত্র ১০ কিলোমিটার এবং তিস্তা নদীর ওপারে গাইবান্ধা জেলা। ইতিমধ্যে গাইবান্ধা ৫ জন এবং লালমনিরহাট জেলায় ১ জন ব্যক্তির দেহে  কোভিড-১৯ সনাক্ত হয়েছে। লালমনিরহাট সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির বাড়ি গোকুন্ডা ইউনিয়ন (তিস্তা)। তিস্তা  রাজারহাট উপজেলার প্রবেশদ্বার হওয়ায় সচেতন মহল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাকে করোনার জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন।

এছাড়া কুড়িগ্রাম জেলা দেশের সবচেয়ে  দরিদ্রতম  এলাকা হওয়ায় বেশ কিছু লোক ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও দেশের বাহিরে কাজ করে।  বর্তমানে তারা ছুটিতে বাড়িতে অবস্থান করায়  নিজ নিজ এলাকাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। রাজারহাট উপজেলা প্রসাশন সচেতনতা মূলক প্রচার, জীবাণুমুক্ত স্প্রে, করোনা প্রতিরোধে কন্ট্রোলরুম খোলাসহ গণজমায়েত এরানোর জন্য  সন্ধ্যার আগেই  হাট-বাজার গুলো বন্ধ করে দিচ্ছে। কিন্তু গ্রামাঞ্চল গুলোত অনেকেই সামাজিক দুরত্ব মেনে চলছে না বলে খবর পাওয়া  গেছে। সচেতন মহল মনে করে এখনই রাজারহাট উপজেলাকে লকডাউন করা উচিৎ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ার ব্যাপক আলোচিত হচ্ছে।

আজ ১২ এপ্রিল (রবিবার) উপজেলা করোনা প্রতিরোধ কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আলোচনা চলছে খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে। প্রসঙ্গত রাজারহাট উপজেলায় এ পর্যন্ত করোনা সন্দেহে ৫ ব্যক্তির রক্তের নমুনা  পরীক্ষা করে কারো শরীরে কোভিড-১৯ এর জীবাণু পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..