× Banner
সর্বশেষ
ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

নিউজ ডেস্ক

করোনা সংক্রমণ বাড়লেও আপাতত স্কুল বন্ধ করা হচ্ছে না -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০২২
শিক্ষা নীতিতে ‘ই-লার্নিং

শিক্ষার ক্ষেত্রে জ্ঞান, দক্ষতা যেমন থাকবে পাশাপাশি সঠিক মূল্যবোধ, নৈতিকতায় ধর্ম শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই ধর্ম শিক্ষা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর করোনা সংক্রমণ বাড়লেও আপাতত স্কুল বন্ধ করা হচ্ছে না। সেটা পরিস্থিতি অনুযায়ী হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৬ জুলাই) নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা নিয়ে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ১২ বছরের কম বয়সী যারা আছে তাদের টিকা কবে থেকে শুরু করতে পারবো, সেটা নিয়ে কথা বলছি। তাদের টিকা দেওয়ার ওপর নির্ভর করবে। আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে ভাবছি না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার ক্ষেত্রে জ্ঞান, দক্ষতা যেমন থাকবে পাশাপাশি সঠিক মূল্যবোধ, নৈতিকতায় ধর্ম শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই ধর্ম শিক্ষা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বাদ দেইও নেই। নতুন কারিকুলামে আমরা যেমন সবকিছু করে শেখার দিকে যাচ্ছি সেখানে ধর্ম শিক্ষার বইগুলোও শুধু পড়ে গেলাম তা যেন না হয়। তারা যেন ধর্ম শিক্ষার বোধগুলো, নৈতিকতা যেন অনুধাবন করতে পারে। তাদের জীবনে চর্চা করতে পারে সেভাবে বইগুলো তৈরি করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, কাজেই যারা আজকে ধর্ম শিক্ষা তুলে দেওয়া হয়েছে বলছেন, তাদের উদ্দেশ্য ধর্ম রক্ষা নয়, পক্ষে থাকা নয় উদ্দেশ্য ধর্মকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতীশীল করা। দেশের ধর্মভীরু মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে এক ধরনের একটা পরিবেশ তৈরি করা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থীতিশীল করে তোলা। আমার মনে হয় এটাই তাদের মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের দায়িত্বে থাকা মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..