× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫ হাজার কোটি টাকা ঋণের পুনঃঅর্থায়ন স্কীম

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
করোনা সংকটে ঋণ

করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রান্তিকসহ সকল খামারি, উৎপাদক, সরবরাহকারী এবং উদ্যোক্তাগণের ঋণ গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীমের ব্যাপক প্রচারের নির্দেশনা প্রদান করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক অফিস আদেশ জারী করে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্টদের মাঝে এ সংক্রান্ত প্রচারের নির্দেশনা প্রদান করেছে মন্ত্রণালয়।
অফিস আদেশে জানানো হয়েছে, ‘দেশব্যাপী চলমান করোনা মহামারী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিরূপ প্রভাব ফেলছে। মাংস, দুধ, ডিমসহ অন্যান্য সামগ্রী উৎপাদন, সরবরাহ এবং বিপণনে সরকারের নানামূখী পদক্ষেপের পরও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাচ্ছে না। ফলে খামারী ও উদ্যোক্তাগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। খামারী, উৎপাদক ও উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।’
উল্লেখ্য, কৃষি খাতে করোনার ক্ষতি কাটিয়ে উঠার জন্য বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ গত ১৩ এপ্রিল চলতি মূলধনভিত্তিক কৃষি খাত তথা মৌসুমভিত্তিক ফুল ও ফল চাষ, মৎস্য চাষ, পোল্ট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ খাতে পর্যাপ্ত অর্থ সরবরাহে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কীম গঠন ও পরিচালনা নীতিমালা জারী করেছে।


এ ক্যটাগরির আরো খবর..