সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯১ টি পরীক্ষাগারে ১৪০৫৯ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২৮৬৮ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২২ জনের। সুস্থ হয়েছেন ৩২৫৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ ২৬ হাজার ৮৭৮ জন। মৃতের সংখ্যা ৭ লাখ ৯১ হাজার ৮৮০ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ৭৬ জন। সারাবিশ্বে মৃত্যুর ৫ এবং সুস্থ্যতার হার ৯৫ শতাংশ।