× Banner
সর্বশেষ
যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম

গত ২৪ ঘণ্টায় ১৪০৫৯ টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত ২৮৬৮

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
খাওয়া কমিয়েছে ৩০ শতাংশ মানুষ

সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯১ টি পরীক্ষাগারে ১৪০৫৯ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২৮৬৮ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২২ জনের। সুস্থ হয়েছেন ৩২৫৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ ২৬ হাজার ৮৭৮ জন। মৃতের সংখ্যা ৭ লাখ ৯১ হাজার ৮৮০ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ৭৬ জন। সারাবিশ্বে মৃত্যুর ৫ এবং সুস্থ্যতার হার ৯৫ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..