× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

কমলগঞ্জে মণিপুরি থিয়েটারের তিন দিনব্যাপী নাটকের উৎসব শুরু বুধবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা মণিপুরি থিয়েটারের নটমন্ডপে ২৫ ডিসেম্বর বুধবার থেকে তিন দিনব্যাপী নাটকের উৎসব শুরু হতে যাচ্ছে। এটি মণিপুরি থিয়েটারের নতুন প্রযোজনা ‘ও মন পাহিয়া’। নাটকটির পাঁচটি প্রদর্শনী নিয়ে একক উৎসবের আয়োজন করা হয়েছে। ‘ও মন পাহিয়া’ নাটকটির রচনা ও নির্দেশনায় আছেন শুভাশিস সিনহা। ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টা, ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জের মণিপুরি থিয়েটারের নটমন্ডপে নাটকটি প্রদর্শিত হবে।

সন্ধ্যা ৬টা, ২৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টা, ২৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জের মণিপুরি থিয়েটারের নটমন্ডপে নাটকটি প্রদর্শিত হবে। দিনভর চা বাগান, লেক, মণিপুরি জীবনাচার দেখতে দেখতে বিকাল ও সন্ধ্যায় মণিপুরি থিয়েটারে নাটক দেখতে চলে আসার আহ্বান জানাচ্ছি।

এ নাটকের অন্যতম সাড়া জাগানো শিল্পী মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদক জ্যোতি সিনহা বলেন, ‘নিয়মিত শোর আয়োজন করা খুব মুশকিল। এ জন্য টানা প্রদর্শনী হবে। এখানে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের সম্মিলন ঘটে। এটা খুব আনন্দের। আশা করি, তিন দিনই জমে উঠবে আমাদের নটমন্ডপ।’ প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী প্রদর্শনী হয় ‘ও মন পাহিয়া’ নাটকটির। যার ইংরেজি নাম ‘দ্য ফ্লাইং হার্ট’। আফ্রিকান একটা মিথকে উপজীব্য করে নাটকের গল্প গড়ে উঠেছে।


এ ক্যটাগরির আরো খবর..