কবি নয়ন লাল দেব এর পিতা আর নেই

মৌলভীবাজারের তরুন কবি, লেখক ও দি নিউজ এর জেলা প্রতিনিধি নয়ন লাল দেব এর পিতা কুলাউড়ার টিলাগাঁওস্থ লালবাগ শ্রীশ্রী জগবন্ধু জিউ আশ্রমের সেবাইত জগন্নাথ বৈষ্ণব (৭০) বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেছেন।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র মহাদ্বাদশী তিথিত আনুমানিক সকাল ৮:৪০ মিনিটে মৌলভীবাজারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে লাগবাগ শ্রীশ্রী জগবন্ধু জিউ আশ্রমে ভক্তবৃন্দদের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নস্থ বিষ্ণুপুরে উনার প্রতিষ্ঠিত নির্মানাধীন শ্রীশ্রী জগন্নাথদেব মন্দিরের পাশে নিথর দেহের সমাধী কার্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য ভক্তবৃন্দ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
নয়ন লাল দেব এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দি নিউজ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আনন্দম্‌ ইনস্টিটিউট অব যোগ এণ্ড যৌগিক হস্‌পিটালের পরিচালক প্রমিথিয়াস চৌধুরী। তিনি বিদেহী আত্মার সদ্গতি কামনা ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।