ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥১৫ফেব্রুয়ারি’২০১৮ঃ  ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া পশ্চিমপাড়া পুকুর থেকে রাশেদা খাতুন (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাশেদা দোড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি পানিতে ডুবে মারা গেছে নাকি কেউ হত্যা করে পানিতে ফেলেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।