আগৈলঝাড়ায় জাতীয় ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় জাতীয় ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কফারিহা তানজিনের সভাপতিত্বে আলৈাচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার, উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়, এসআই আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।