বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে সম্ভব্য প্রার্থী প্রবীর কুমার গোস্বামী বাবুর মৃত্যু

বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে সম্ভব্য প্রার্থী প্রবীর কুমার গোস্বামী বাবুর মৃত্যু

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রবীর কুমার গোস্বামী বাবু (৫০) শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

পরিবার সূত্রে জানা যায়,আগামী ১০ ডিসেম্বর পাবনার বেড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গত বৃহস্পতিবার তিনি ঢাকায় যান এবং শনিবার সকালে দলীয় মনোনয়ন পত্র তুলে বিকালে আ.লীগের ধানমন্ডিস্থ অফিসে জমা দিয়ে সন্ধ্যা ঢাকার এক বন্ধুর অফিসে যান। সেখানে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ দিন রাত ১১টার দিকে তিনি মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আ.লীগের সাবেক ছাত্র নেতা প্রবীর গোস্বামী বাবু বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আ.লীগ নেতা মৃত পঙ্কজ গোস্বামী মাষ্টারের বড় ছেলে। মৃত্যুর সময় স্ত্রী ও দুই নাবালিকা কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।