× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে লক্কড়-ঝক্কড় বাস

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

ঈদকে সামনে রেখে রাজধানীতে চলছে লক্কড়-ঝক্কড় বাস মেরামতের কাজ। গাড়ির ফিটনেস না থাকলেও বডি মেরামত আর রং করে নতুন গাড়ি হিসেবে নামানো হবে ঈদযাত্রায়।

তবে এবার এ ধরনের গাড়ি নিয়ে কেউ নির্বিঘ্নে সড়কে চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হাইওয়ে পুলিশ।

রাজধানীতে বাস করা মানুষের বেশিরভাগেরই শেকড় গ্রামে। তাই ঈদে বাড়ি গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নগরীর অস্থায়ী বাসিন্দারা।

ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ নেয়ার ক্ষমতা নেই নিয়মিত পরিবহনগুলোর। তাই বেশি মুনাফার জন্য বিকল্প যানের ব্যবস্থা করেন পরিবহন মালিকরা। সঙ্গে যোগ হয় মৌসুমি ব্যবসায়ী।

রাজধানীর আশপাশের প্রতিটি গ্যারাজে সমানতালে চলছে পুরনো গাড়ি মেরামতের কাজ। দিন-রাত এক করে মিস্ত্রিরা সাধ্যের সবটুকু ঢেলে দিয়ে কাজ করছেন বিরামহীন।

ঈদের আগে এমন হাড়ভাঙ্গা খাটুনির মজুরিও বেশি। প্রচণ্ড গরমে তাই কষ্ট হলেও বেশি আয়ের জন্য তা মেনে নিচ্ছেন।

প্রায় সব গ্যারাজেই চলছে জোড়া তালি দিয়ে ফিটনেসবিহীন ভাঙ্গাচোরা গাড়ি মেরামতের কাজ। কোনটির ইঞ্জিনে সমস্যা, কোনটির ব্রেকে।

যদিও পুরনো সব গাড়িতেই কিছু সমস্যা থাকে বলে জানালেন গ্যারাজ মালিকরা।

এদিকে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম (পিপিএম) বলছেন, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামলে ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, হাইওয়ে পুলিশের কঠোর অবস্থানই সড়কে নৈরাজ্য ঠেকাতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..