প্রবীর সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও কারাগারে পলাশ রায় হত্যার বিচারের দাবী

সাংবাদিক প্রবীর সিকদার ও তাঁর পরিবারকে দেশ ছাড়া করার পাঁয়তারার প্রতিবাদে এবং সামাজিকযোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের গ্রেপ্তারের দাবি ও কারাগারে পলাশ রায় হত্যার বিচারে দাবীতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন।

আজ শনিবার ঢাকার প্রেসক্লাব, নীলফামারী ও জামালপুরে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যচার নির্যাতন করে নতুন করে দেশছাড়ার পাঁয়তারা করছে প্রভাবশালী সাম্প্রদায়িক মানুষজন। সাংবাদিক প্রবীর সিকদার ও তার পরিবারের উপর অত্যচার নির্যাতন চলছে। প্রাণণাশের শংকায় আতংকিত পরিবারটি। তাদেরকে দেশ ছাড়া করার জন্য অপশক্তিরা তৎপর রয়েছে। অবিলম্বে অপশক্তিদের অপতৎপরতা বন্ধ করে সাংবাদিক প্রবীর সিকদারের পরিবারের নিরাপত্তার দাবি জানান সরকারের প্রতি।

এদিকে কারাগারে পলাশ রায়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত করে পলাশ রায় হত্যার সাথে জড়িতদের শাস্তিসহ হিন্দু সম্প্রদায়ের উপর অত্যচার নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি বন্ধের দাবি জানান। ফরিদপুরে আওয়ামী লীগসহ প্রবীর সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে একটি গোষ্ঠী। অপরদিকে পঞ্চগড় কারাগারের অভ্যন্তরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে পলাশ রায়কে। সূত্রঃ যোগফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।