× Banner
সর্বশেষ
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির পরিবার জানে মৃত, সেই আলমগীর বাড়ি ফিরলেন ১৮ বছর পর,স্ত্রী আমেনা বেগম অন্যত্র বিয়ে ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই – স্থানীয় সরকারমন্ত্রী ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

ডেস্ক

পাইকগাছার মালোপাড়া কপোতক্ষ নদ সংলগ্ন দূর্গাপূজার মন্দিরটি সাড়া ফেলেছে এলাকায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/paikagacha-puja.jpg

ইমদাদুল হক,পাইকগাছা: পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার কপোতক্ষ নদ সংলগ্ন মন্দিরের দূর্গা পূজা এলাকায় সাড়া ফেলেছে। মন্দিরটি এক মনোরম পরিবেশে অবস্থিত।

সামনে দিয়ে কপোতক্ষ নদ বহমান। পাশে নদের উপর কপোতক্ষ ব্রীজ। তার পাশে বীজ উৎপাদন খামার। চারিদিকে খোলামেলা দৃশ্য। নদের কলকল ¯্রােতের শব্দ, জেলেদের জাল পেতে মাছ ধরা আর নদে ছুটে চলা নৌযান এ যেন এক অপরুপ দৃশ্য। মন্দিরসহ এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। সবকিছু মিলে এ যেন এক নৈসর্গিক দৃশ্য। এ বছরই প্রথম দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মন্দিরের নির্মান কাজ চলমান রয়েছে। মন্দির থেকে ১০/১২ ফুট দুরে কপোতক্ষ নদ।

পাশে গাছপালা আর পাখির কলোরবে সবসময় মুখরিত হচ্ছে।এ ব্যাপারে মন্দির প্রতিষ্ঠাতা হিতামপুর গ্রামের লালু বিশ্বাস বলেন, নিজ উদ্যোগে মন্দির নির্মানসহ এ বছরই প্রথম দূর্গা পূজা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে কেউ স্বেচ্ছায় দান করলে সেটি তিনি গ্রহণ করছেন। তিনি আরও জানান, জেলে পাড়াটি কপোতক্ষ নদের ভাঙ্গন এলাকা। পাশে নদের ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গন রোধে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন।

উল্লেখ্য উপজেলার ১৪৯টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর দূর্গাপূজা শুরু ও ১৫ অক্টোবর মহা বিজয় দশমির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..