× Banner
সর্বশেষ
পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

নিউজ ডেস্ক

কঠোর নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
কঠোর নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

কঠোর নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এফডিসিতে সমিতির স্টাডি রুমে চলছে এই ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। দুই সহসভাপতি পদে আছেন মোট চারজন। তারা হলেন ডি এ তায়েব, রিয়াজ, মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল।

সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়িকা নিপুণ। সহসাধারণ সম্পাদক পদে সুব্রত বনাম সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে আলেক জান্ডার বো বনাম শাহনূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী বনাম নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান বনাম জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন বনাম মামনুন হাসান ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান বনাম ফরহাদ।


এ ক্যটাগরির আরো খবর..