× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ওয়াইফাই জোনের তথ্য চুরির মেমোরি কার্ড

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে কোনো মোবাইল ফোনের মেমোরি কার্ড। কিন্তু এই কার্ডগুলোই আপাতত রাতের ঘুম কেড়ে নিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের। কারণ, ‘‌ইনফিউশন এক্স ৫’‌ নামের ওই বিশেষ কার্ডগুলোতে এমন একটি চিপ বসানো রয়েছে, যা কোনো মোবাইল ফোনে ঢোকালে, একই ‘‌ওয়াই ফাই জোন’-‌এর মধ্যে থাকা যেকোনো ফোন, ল্যাপটপ, নোটপ্যাড কিংবা ট্যাবলেট থেকে ব্যাংক-সংক্রান্ত যাবতীয় তথ্য বের করে নেয়া যাবে।

স্কটল্যান্ড ইয়ার্ড সূত্রে খবর সম্প্রতি ২০টি এরকম কার্ড তৈরি করেছে একটি হ্যাকার সংস্থা। এবং সেগুলি গোপন নিলামে চড়া দামে বিক্রি করা হয়েছে দক্ষিণ লন্ডনের একটি অঞ্চলে। এর আগেও গোপনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চুরি করার কার্ড বাজারে এনেছিল হ্যাকাররা। তবে সেগুলোতে তুলনামূলকভাবে নিম্নমানের প্রযুক্তি ব্যবহার করা হতো। তথ্যচুরির কিছুক্ষণের মধ্যেই ব্যাংকের বৈধ গ্রাহকরা বিষয়টি জানতে পেরে যেতেন। কিন্তু এবারের কার্ড আরো শক্তিশালী বলে জানাচ্ছেন গোয়েন্দারা। বেআইনিভাবে কেউ টাকার লেনদেন করলে চট করে জানতে পারবেন না অ্যাকাউন্টের আসল মালিক।

স্কটল্যান্ড ইয়ার্ড মনে করছে, খুব দ্রুত অপরাধীদের ধরতে না পারলে কমপক্ষে ৩০০টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা আছে।


এ ক্যটাগরির আরো খবর..