× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

শমশেরনগর মফিজ শাহ মাজারে ওরসে রাতভর গাঁজার আসর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
ওরসে গাঁজার আসর

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শাহ মফিজ উদ্দিন (র:) এর মাজারে ওরসকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতভর গাঁজার আসর বসানো হয়। এসব আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা গাঁজা সেবনে মেতে উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওযায় ভিডিওতে গাঁজা ও নৃত্যের দৃশ্য দেখা যায়।

প্রকাশ্যে রাতে গাঁজা সেবন চললেও পুলিশ প্রশাসন নির্বিকার ছিল। অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করে নাচ ও গাঁজার আসর বসায় ওরস কমিটি। ১২ মার্চ বৃহস্পতিবার শাহ মফিজ উদ্দিন (মফিজ শাহ) মাজারে বার্ষিক ওরস মাহফিল অনুষ্টিত হয়।

জানা যায়, প্রতিবছরের ন্যায় কমলগঞ্জ উপজেলার শমশেনরনগর এলাকায় অবস্থিত শাহ মফিজ উদ্দিন (র:) এর দুইদিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক গত বৃহস্পতিবার শুরু হয়। স্থানীয় আয়োজকরা বার্ষিক ওরসে কোন ধরনের মাইক, গান-বাজনা নিষিদ্ধ ঘোষনা করলেও ওরসের দিন দেখা যায় মাজারের বিভিন্ন পাশে গানের কাফেলা বসানো হয়। সেই কাফেলায় চলে নারী পুরুষের নৃত্য। পাশাপাশি বসানো হয় গাঁজার আসর। চারদিকে মাদক সেবনকারীরা বসা আর মহিলা গান গাইছে। গান শুনে গাঁজা সেবন করছে মাদক সেবীরা। ৩/৪টি কাফেলায় প্রকাশ্যে গাজাঁর আসর বসানো হয়। কাফেলাগুলোতে মানুষের ভিড় জমে। উঠতি বয়সের যুবকরাও গাঁজার সেবন করতে দেখা যায়। রাতভর চলে গাঁজার আসর। মাদকের আড্ডা বসলেও স্থানীয় পুলিশ কোন ভূমিকা পালন করতে দেখা যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশকে ম্যানেজ করে মাজার কমিটির কতিপয় প্রভাবশালীরা এসব গাঁজার আসর বসিয়েছেন।

এ ব্যাপারে মফিজ শাহ ওরস কমিটির সভাপতি ইউনুস মিয়ার সাথে মুঠুফোনে (০১৭৩২-৮১৩১৬১) যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, আসলে ওরসের মাঝে কিছু

গাঁজা সেবনকারী লোক থাকতে পারে। পুলিশ আইন শৃংখলা রক্ষায় ব্যস্ত ছিল। বিশাল ওরস আমাদের দেখলভাল করতে কষ্ট হয়। হয়তো মাজারের পাশে বসেছিল। পুলিশের নজরে বিষয়টি আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো।


এ ক্যটাগরির আরো খবর..