চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুন নিয়ন্ত্রণে

গত ৪ মার্চ চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার এস আলম রিফাইনড সুগার মিলে আগুন লেগেছিল। আবার চট্টগ্রামে মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক  বলেন, মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮টি ইউনিট কাজ করেছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।