× Banner
সর্বশেষ
বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

এরশাদ ও বেগম রওশন পুত্র রাহগির আলমাহির শপথ অনুষ্ঠান আজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে শনিবার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্টপতি এরশাদ ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতিকে নির্বাচন করে বিজয়ী হন।

আজ শপথ অনুষ্ঠান হবে। বুধবার নির্বাচন কমিশন সিনিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুসারে আজ বৃহস্পতিবার দুপুরে সাদ এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সংসদ সচিবালয়ে স্পিকারের কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরিন শারমিন।

শপথ অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবালয়ের কাছে গেজেটের কপি পাঠিয়েছে ইসি সচিবালয়। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে স্পিকারের কাছে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মোটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..