× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

এবার পাস্তা নিয়ে কাঠগড়ায় নেসলে

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

অান্তর্জাতিক ডেস্ক: পাস্তার জন্য কাঠগড়ায় নেসলে। কারণ পাস্তার নমুনায় এবার মাত্রতিরিক্ত সিসা পাওয়ার অভিযোগ উঠেছে। ভারতের উত্তরপ্রদেশ সরকারি পরীক্ষাগারেও এর প্রমাণ মিলেছে।

১০ জুন লখনউয়ে নেসলের ডিস্ট্রিবিউটর শ্রীজি ট্রেডার্সের কাছ থেকে মেলা পাস্তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ন্যাশনাল ফুড অ্যানালিসিস ল্যাবরেটরিতে। উত্তরপ্রদেশের ড্রাগ আধিকারিক অরবিন্দ যাদব জানিয়েছেন, ২ সেপ্টেম্বর পাওয়া ওই রিপোর্ট থেকে পাস্তায় মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে সাধারণ মাপ ২.৫ পিপিএম, সেখানে এর মাত্রা মিলেছে ৬ পিপিএম।

নেসলের মোদিনগর শাখায় এ বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হলেও তা ফেরত এসেছে বলে জানিয়েছেন অরবিন্দ যাদব। তিনি বলেন, ‘১২ অক্টোবর লখনউ এর ফুড কমিশনারকেও এ সম্পর্কে জানানো হয়েছে।’ এ বিষয়ে মামলা করার কথা ভাবা হচ্ছে বলেও জানান যাদব।

তবে নেসলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, তাদের তৈরি পাস্তা ১০০ শতাংশ নিরাপদ। অবশ্য ম্যাগির বেলায়ও একই কথা বলেছিল প্রতিষ্ঠানটি।


এ ক্যটাগরির আরো খবর..