× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

ডেস্ক

এবার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৭০

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
প্রার্থিতা প্রত্যাহারের শেষ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫৩৪ জন। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। এবার নওগাঁ-২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী মৃত্যুবরণ করায় ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হবে।

আজ বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশন ঘোষিত সারাদেশে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৯৬ জন। এরপর মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে অনেকে হাইকোর্টে আপিল করেন। তাদের মধ্যে বুধবার পর্যন্ত ৭৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ ছাড়া ১ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা হাইকোর্ট বাতিল করেছেন। আর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুবরণ করেছেন। ফলে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৭০ জন।

রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকায় দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন, ইসলামী ঐক্যজোট ৪২ জন, কৃষক শ্রমিক জনতা-লীগের ৩০ জন, গণফোরাম নয়জন, গণ-ফ্রন্ট ২১ জন, জাকের পার্টির ২১ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৬ জন, বিকল্পধারা বাংলাদেশের দশজন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৫ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ১৬জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১জন, বাংলাদেশ জাতীয় পার্টির পাঁচজন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৫৬ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পাঁচজন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ৪৫ জন, বাংলাদেশ মুসলিম-লীগ চারজন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ জন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির ২৬ জন, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) চারজন, গণতন্ত্রী পার্টির দশজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯০ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে ১৮ জন ও জাতীয় পার্টির ৭ জন রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৩ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অন্যান্য মিলে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার ২৯৯ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এর মধ্যে ১০ হাজার ৩০০ টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।


এ ক্যটাগরির আরো খবর..