× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

সীতাংশু গুহ

এনজিও’র আমন্ত্রণে স্বাধীনতা দিবসে চীন যাচ্ছেন ডঃ ইউনূস

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
চীন যাচ্ছেন ডঃ ইউনূস

আজ (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে চীন যাচ্ছেন ড: ইউনুস। এটি রাষ্ট্রীয় সফর নয়, একটি এনজিও’র আমন্ত্রণে তিনি যাচ্ছেন। ৮ই আগষ্ট ২০২৪ ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রীয়ভাবে তিনি এখনো কোথাও যেতে পারেননি। কোন সরকার প্রধানের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়নি।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

এপ্রিলের প্রথম সপ্তাহে মোদীর সাথে বৈঠকের চেষ্টা করলেও সেটি হচ্ছেনা বলেই ধরে নেয়া যায়। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হচ্ছে বলে প্রচার হলেও আসলে সেটি ‘দেখা’ করা, মানসন্মান বাঁচানো। তিনি চীন যাচ্ছেন ‘টাকা’ চাইতে, ভারতকে টেক্কা দেওয়াও উদ্দেশ্য।

এসব আলোচনা থাক, তিনি স্বাধীনতা দিবস-এর দিনটিতে যাচ্ছেন কেন? স্বাধীনতা দিবসের ঐতিহাসিক কুচকাওয়াজ তো আগেই বাতিল করেছেন; এখন নিজেও দেশ ছেড়ে ভাগছেন। সচরাচর রাষ্ট্রনায়করা দেশের স্বাধীনতা দিবসে জাকজমক অনুষ্ঠান করে ভিন্ন দেশের অতিথিদের ডেকে আনেন। ড: ইউনুস মন থেকে স্বাধীনতা মেনে নিতে পারছেন না, আগেই তো তিনি ‘রিসেট’ বাটন টিপে দিয়ে ৪৭’এ ফিরে গেছেন? তাঁর সরকারে স্বাধীনতা পক্ষের লোকজন নেই, প্রায় সবাই পাকিস্তানপন্থী।

পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চীন আমাদের স্বাধীনতার বিপক্ষে, এবং পাকিস্তানের পক্ষে ছিলো। রাজনীতিতে চিরস্থায়ী শত্রু-মিত্র না থাকলেও চীন ও পাকিস্তান পরীক্ষিত বন্ধু নয়! চীন বন্ধু’র বারোটা বাজাতে ওস্তাদ, সর্বশেষ দৃষ্টান্ত শ্রীলংকা ও পাকিস্তান, দু’টি দেশকে চীন দেউলিয়া করে দিয়েছে। শ্রীলংকা এখন ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশে চীনপন্থীরা সবাই সাম্প্রদায়িক এবং ভারত-বিদ্বেষী। বলা যায়, ভারত বিদ্বেষ থেকেই চীন-প্রেম।


এ ক্যটাগরির আরো খবর..