এটিএম বুথ ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ আটক ১০

গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, গুলিসহ ৯ লাখেরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া  এ তথ্য জানিয়েছেন।

৩ মার্চ ওই উপজেলার হরিণহাটি এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে এ ডাকাতির ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।