× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

একাদশেই আফ্রিদির জায়গা নিয়ে প্রশ্ন মিয়াঁদাদের

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ড্যারন স্যামিকে নিয়ে সব সাবেক ক্রিকেটারেরই প্রশ্ন ছিল একটাই—স্যামি কেন? যে খেলোয়াড় হিসেবেই দলে থাকতে পারে না সে কীভাবে অধিনায়ক হয়! এবার সে প্রশ্ন উঠে গেল শহীদ আফ্রিদিকে নিয়ে। যেনতেন লোক প্রশ্নটি তোলেননি, আফ্রিদি প্রসঙ্গে এমন প্রশ্ন জাভেদ মিয়াঁদাদের। পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যানের সোজাসাপ্টা কথা, যার ওপর আপনি ভরসা করতে পারছেন না তাঁকে দলে রাখার দরকার নেই।

এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হারকে খুব বড় করে দেখতে চাননি আফ্রিদি। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পরও পাকিস্তান অধিনায়কের এমন নির্লিপ্ততায় ক্ষুব্ধ দেশটির ক্রিকেট-সংশ্লিষ্ট সবাই। একের পর এক সমালোচনায় বিদ্ধে হচ্ছেন। তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন সাবেক কোচ মিয়াঁদাদের কাছ থেকে।

পাকিস্তানের ‘আজ’ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বড়ে মিয়াঁ বলেছেন, ‘আপনি কীভাবে এমন একজন খেলোয়াড়কে দলে রাখেন যার ব্যাপারে কারও কোনো ধারণা নেই, সে পারফর্ম করবে কি না? দলে আফ্রিদি জায়গা রাখার যোগ্যতা হারিয়েছে বেশ কয়েক বছর আগেই।’

এরপরই আফ্রিদিকে দলে নেওয়ায় নির্বাচকদের ধুয়ে দিলেন, ‘আপনি কীভাবে ভালো করার আশা করেন যখন নির্ভর করতে পারেন না এমন ক্রিকেটারকে বছরের পর বছর খেলিয়ে যাচ্ছেন। সে আবার অধিনায়ক! এই নির্বাচক কমিটি আর বাজে পারফর্ম করা খেলোয়াড়দের বাদ দিতে হবে।’ এ ব্যাপারে মিয়াঁদাদ সম্ভবত সাংবাদিকদেরও ভূমিকা চান। সেই ইঙ্গিত দিয়ে বললেন, ‘ইদানীং তো মিডিয়ার প্রভাবে খেলোয়াড়দের দলে নেওয়া, বাদ দেওয়া হচ্ছে।’

ভারতের বিরাট কোহলির উদাহরণ টেনে পাকিস্তানের দুরবস্থা বুঝিয়েছেন মিয়াঁদাদ। কোহলি যেখানে ৭০-৮০ ভাগ ম্যাচেই সফল সেখানে পাকিস্তানের ক্রিকেটাররা নাকি শুধু ২০-৩০ ভাগ ম্যাচেই সফল হন। পাকিস্তানের খেলোয়াড়দের মান নিয়ে এভাবেই প্রশ্ন করলেন, ‘এ দলের অধিকাংশের ক্রিকেটের জ্ঞানই নেই। অনেকেই বলছে, পিএসএল ভালো ক্রিকেটার আনবে। আমি তো একজনও পেলাম না যাকে আইপিএল কিংবা বিগ ব্যাশের কোনো দল নিতে চাইবে!


এ ক্যটাগরির আরো খবর..