উড়ন্ত বিমানে সিগারেট ধরালেন বাংলাদেশের এই যাত্রী

এবার মধ্য আকাশে থাকা বিমানে দিয়াশলাই দিয়ে সিগারেট ধরিয়ে তোলপাড় করলেন মালয়েশিয়াগামী এক বাংলাদেশী যাত্রী।

তবে কেবিন ক্রুদের তাৎক্ষণিক সতর্কতায় সাথে সাথেই দিয়াশলাইসহ জলন্ত সিগারেট নিয়ে ধরা পড়েন সিলেটের আব্দুর রহমান (৫০) নামে ওই যাত্রী। তিনি সিলেটের গোয়াইনঘাট থানার পাচপাড়া গ্রামের আরমান আলীর ছেলে।

আব্দুর রহমান জানান, শলাকাভর্তি সিগারেটের প্যাকেটসহ দিয়াশলাইটি তিনি সঙ্গে নিয়েই বিমানবন্দরে প্রবেশ করেন। সেটি তার পকেটেই ছিলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ থেকে শুরু করে সব স্তরের নিরাপত্তা তল্লাশির মুখে পড়েন তিনি। তারপরও কিভাবে পকেটে বিস্ফোরক হিসেবে দিয়াশলাই ও সিগারেট রয়ে গেলে তা নিজেও বুঝে উঠতে পারছেন না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার পর যুক্তরাষ্ট্রের তীব্র উদ্বেগের মধ্যেই এ কাণ্ড ঘটেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা গাফিলতির ক্ষোভ গিয়ে পড়ে ওই যাত্রীর ওপর। তবে উড়োজাহাজ পার্সারের তড়িৎ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও যাত্রীদের ক্ষোভ উগড়ে পড়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) ওপর। Banglanews24

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।