× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যশোরে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্তের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোলে জহিরুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল রেলস্টেশনে এই ঘটনা ঘটে। জহিরুল ইসলাম কুমিল্লা জেলার শিবনগর মেঘনা এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেসের’ যাত্রীদের দেহ পরীক্ষা করেন দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। এ সময় জহিরুল নামে ওই ব্যক্তিকে পরীক্ষা করলে তার দেহে জ্বর পাওয়া যায়। এ নিয়ে মুহূর্তের মধ্যে বেনাপোল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার কথা বলে ছেড়ে দেন। বিষয়টি নিয়ে বেনাপোল এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্টেশনে থাকা স্বাস্থ্যকর্মী আব্দুল মুজিত জানায়, আমরা প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তার দেহে জ্বর-কাশি পেয়েছি। সে নিয়মিত বিভিন্ন দেশে যাতায়াত করে থাকে। তবে আমরা এখনো নিশ্চিত নই যে, সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি মাথায় রেখে আমরা তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছি বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, স্বাস্থ্য কর্মীরা পরীক্ষা-নিরীক্ষা করে তার দেহে জ্বর পেয়েছে। তবে সে করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত নই। তবে সে নিয়মিত ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করেন বলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মীদের জানান।

যশোর সিভিল সার্জন আবু শাহিন বিষয়টি গুজব বলে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..