চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের স্মরণে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ রাত ১২ টা ১ মিনিটে শহীদদের স্মরণে স্কুলের শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জে প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সহ সভাপতি আব্দুর নুর, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, কোষাধক্ষ মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য সোহেল মাহমুদ মিলন, সিনিয়র সদস্য মোহাম্মদ মহসিন, ইব্রাহিম খলিল মঞ্জু, ইমরান হোসেন প্রমুখ।

Attachments area

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।