× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রবী ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস আজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
রবী ঠাকুরের প্রয়াণ দিবস

আজ বৃহস্পতিবার ২২ শ্রাবণ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির মহীরুহ রবী ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস আজ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোয়া লাগেনি, সাহিত্যের এমন কোনো শাখা নেই। জীবন চলার পথের সব অনুভূতিকে বৈচিত্র্যময় ভাষা আর শব্দের মাধ্যমে কালি ও কলমে প্রতিষ্ঠা করেছেন তিনি। প্রেম, রোমাঞ্চ, ভালোবাসা কিংবা বিরহ প্রকাশে বাঙালীর কাছে তিনি অপরিহার্য।

‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।‘ তবু জাগতিক নিয়মে বর্ষা প্রিয় রবীন্দ্রনাথের পরলোক যাত্রা এমনই এক শ্রাবণ দিনে। ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ীতে বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর ৮০ বছর বয়সে দেহ ত্যাগ করেন।   কবিগুরুর বিভিন্ন লেখায় সৃষ্টি দিয়ে মৃত্যুকে জয় করার কথা বলেছেন। তেমনি একটি ‘যত বড়ো হও,/তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নও/আমি মৃত্যু-চেয়ে বড়ো এই শেষ কথা বলে/যাব আমি চলে।

আরেক জায়গায় তিনি লিখেছেন, ‘মৃত্যু দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয়/ সে প্রাণ অমৃতলোকে/মৃত্যুকে করে জয়।’  রবি ঠাকুরের হাত ধরেই বাংলা সাহিত্যে নতুন যুগের সৃষ্টি। বাংলা গদ্যের আধুনিকায়নের পথিকৃৎ রবি ঠাকুর ছোটগল্পেরও জনক।

‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পান তিনি। দেশজ শিক্ষা ব্যবস্থা বিকাশের লক্ষ্যে তিনি গড়ে তোলেন শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন। তার সৃষ্ট প্রায় ২ হাজার গানের সুরের মূর্ছনা মতোয়ারা করে বাংলা তথা বিশ্বকে।

বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি রাখীপূর্ণিমার দিন মধ্যাহ্নে, বাংলা ১৩৪৮ সালের ২২ শ্রাবণ, ইংরেজি ১৯৪১ সালের ৭ আগস্ট চলে গেলেন অমৃতলোকে।


এ ক্যটাগরির আরো খবর..