প্রেম করে পালিয়ে বিয়ে, থানায় হল ফুলশয্যা

প্রেম ভালোবাসা ইশ্বরের দান যা উচু নিচু ধনী গরীব বুঝতে চায় না। মানে না কোন বাধা। আর এমনটাই হল ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায়। পরিবারের আপত্তি থাকায় পালিয়ে বিয়ে করেছে প্রেমিক যুগল। আর তাদের বাসর হয়েছে থানায়।

জানা যায়, গত পাঁচ বছর আগে তাদের মধ্যে এই সম্পর্ক জানা জানি হয়ে যায়। আর তারপর থেকেই মেয়ের পরিবার থেকে মেয়েকে নির্যাতন চালাত সম্পর্ক ভেঙ্গে দেওয়ার জন্য। কারন একটাই। ছেলেরা গরীব। একটা ব্যাগের কারখানায় কাজ করে সে।

আর মেয়ের বাবার লিফটের ব্যবসা। যেকারনে মেয়ের পরিবার মেনে নিতে চায় নি এই সম্পর্ক। তাই এ পাঁচ বছর বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হত মেয়েটি।

মেয়েটি বলে, পাঁচ বছরে ধরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বাবা-মা তার উপর অনেক নির্যাতন চালাতো। ‘প্রতি রাতেই বাবা মদ্যপ অবস্থায় ফিরে আমাকে মারধর করত। ১৮ বছর বয়স না হওয়ার কারণে বাড়ি ছেড়ে যেতে পারছিলাম না। গত দুই মাস আগে তার ১৮ বছর পূর্ণ হয়েছে। ২৯ তারিখ রাতে আমাকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেয় বাবা-মা। তবে সেই বেড় দেওয়াটা যেন শাপে বর হল মেয়েটির জন্য। সেখান থেকেই প্রেমিকের সাথে দেখা করে বিয়ে করে দুজন।

কিন্তু বিয়ের পরও মেয়েকে হুমকি দিতে থাকে পরিবারের লোকজন। স্বামীকে মেরে ফেলারও হুমকি দেয় তারা। শেষে উপায় না পেয়ে পুলিশকে জানায় তারা। আর তাদের ফুলশয্যার রাতটি কাটে থানাতেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।