সীমিত ওভারে নিজের অসাধারণ পারফরম্যান্সে দাপটের সঙ্গেই লড়ে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। গত প্রায় দুই বছরে ২৮টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার। তবে এবার টেস্টে নাম লেখাতে যাচ্ছেন ভারতীয় এ পেসার। প্রথম বারের মত ভারতের টেস্ট দলে জায়গা পেলেন তিনি।
আগামী বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। আর সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আর সেই সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল
ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর সেই দলে জায়গা পেয়েছেন রঙ্গিন পোশাকে উজ্জ্বল এই তারকা।
দক্ষিণ আফিকার বিপক্ষে ভারতীয় টেস্ট দলঃ মুরালি বিজয়, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), পার্থিব প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরাহ।




