× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

স্টাফ রিপোর্টার

উলিপুরে তিস্তা নদীর বালু উত্তোলনে বাঁধা দেয়ায় শিক্ষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
বালু উত্তোলনে বাঁধা দেয়ায় শিক্ষককে কুপিয়ে জখম

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর বালু উত্তোলনে বাঁধা দেয়ায় শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ওই শিক্ষক এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষক আব্দুল হাইয়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা গেছে, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের ঠুটাপাইকর এলাকায় তিস্তা নদীর বাঁধ ঘেঁষে একটি বালু সিন্ডিকেট দীর্ঘদিন যাবত মসজিদ ও কবরস্থানের মাট ভরাটের অজুহাতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। শুকনো মৌসুমে লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে বছরব্যাপী তা বিক্রি করে থাকেন দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি ও তার সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ, বালু সিন্ডিকেটটি মসজিদ ও কবরস্থানের কথা বলে ৩বছর ধরে তিস্তার বালু উত্তোলন করে আসছিল।
এলাকাবাসী উপজেলা প্রশাসনকে বালু উত্তোলন বন্ধে অভিযোগ দিলে সরেজমিনে তদন্তে পুলিশ প্রশাসন মসজিদ মাঠে ও কবরস্থানে বালুর স্তূপ দেখে কার্যকরি পদক্ষেপ থেকে বিরত থাকেন।
এভাবে একাধিকবার অভিযোগ দিলে মাঠ প্রশাসন বরাবরের মতই ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ায় কোন প্রকার পদক্ষেপ নেয়নি। এরই সুযোগে তারা বেপরোয়াভাবে তিস্তা নদীর বালু উত্তোলন করে পাচার করছিল।
২৩জুলাই (রবিবার) সকালে এলাকার শিক্ষক আব্দুল হাই বালু সিন্ডিকেটদের বালু উত্তোলনের কারণে ওই এলাকায় তিস্তা নদীর ব্যাপক ভাঙনে গ্রামের পর গ্রাম নদী গর্ভে বিলীনের বিষয়টি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন।
এতে তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে বাকবিতন্ডা শুরু হলে সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি ও কামরুজ্জামানের নির্দেশে বালু সিন্ডিকেটের অন্যতম হোতা মিজানুর রহমান ধারালো অস্ত্র নিয়ে এসে শিক্ষক আব্দুল হাইয়ের ডান পায়ে কোপ মারে।
এতে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এক পর্যায়ে সজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই শিক্ষক।
পরে স্থানীয় কয়েকজন যুবক আহত শিক্ষককে মাইক্রোবাসযোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। শিক্ষক আব্দুল হাইয়ের পরিবার জানায়, বালুকারবারী সিন্ডিকেটের সদস্যরা মামলা না করতে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে।
এলাকার মুক্তিযোদ্ধা সরকার এসাহাক আলী বলেন, বালু সিন্ডিকেটটি দীর্ঘদিন যাবত মসজিদ-কবরস্থানের নামে বালু উত্তোলন করছে। প্রশাসন সরেজমিনে গিয়ে মসজিদ-মাদরাসা মাঠে বালু ফেলানো দেখে চলে আসে। যার কারণেই সিন্ডিকেটটি এখন বেপরোয়া। কোনো বাঁধাই মানছে না।
এ ব্যাপারে শিক্ষক আব্দুল হাই বলেন, অবৈধ বালু উত্তোলনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন। আমি বালু উত্তোলনে বাঁধা দেয়ায় হামলার শিকার হলাম। আমার পায়ে ৮টি সেলাই পড়েছে। আমি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
উলিপুর থনার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-অপরাধীরা মসজিদ এবং কবরস্থানের মাঠ ভরাটের কথা বলায় আমরা এ্যাকশনে যাইনি। তবে যেহেতু তারা নিরাপরাধ শিক্ষক আব্দুল হাইকে জখম করেছে তাই অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..