× Banner
সর্বশেষ
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য

উচ্চ মাধ্যমিক পাসেই বাংলাদেশ মেরিন একাডেমিতে চাকরি

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩ ব্যাচে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক পাসেই পদটিতে আবেদন করা যাবে। আবেদনের জন্য বিস্তারিত :

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন করা যাবে পদটিতে। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এ ছাড়া উচ্চ মাধ্যমিকে পদার্থ ও গণিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ এবং ইংরেজিতে জিপিএ ৩.০০ বা আইইএলটিএসের স্কোর গড়ে ৫.৫ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিএমআই চার্ট অনুযায়ী হতে হবে। নটিক্যালে আবেদনের জন্য প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য দৃষ্টিশক্তি ৬/১২ হলেও আবেদন করা যাবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ৩১ ডিসেম্বর-২০১৬ তারিখে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। শুধু অবিবাহিত বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন পদটিতে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সোনালী ব্যাংকের ওয়েবসাইট ঠিকানায় আবেদন ফরম পূরণ করতে পারবেন। ১০০০ টাকা আবেদন ফি জমা দেওয়া লাগবে। আবেদন করা যাবে ১৯ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বাংলাদেশ মেরিন একাডেমি প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন : http://www.macademy.gov.bd/

 

 


এ ক্যটাগরির আরো খবর..