× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

ঈদের আনন্দে বেপরোয়া মোটরসাইকেল চালানোয় ঝরে গেলো ৩ তাজা প্রাণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
ঈদের আনন্দে বেপরোয়া

পঞ্চগড় সদর উপজেলায় ভিতরগর মডেল বাজার এলাকায় ঈদের আনন্দে বেপরোয়া মোটরসাইকেল চালানোয় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দীক (১৬), শিশির (১৮), নতুন ইসলাম (১৮) নামের ৩টি তাজা প্রাণ ঝরে গেলো। আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধী রয়েছে আরও ৩ জন।
জেলার সদর উপজেলার অমর খানা ইউনিয়নের মডেলহাট- জামাদার পাড়া এলাকায় বুধবার (৪মে) বিকেলে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন, তারেক বিল্লালের ছেলে শিশির ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক। তারা তিন জনেই ছাত্র৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল যোগে জিয়া বাড়ি থেকে মহারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ৷  স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের তিন জনকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..